শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মহাশক্তিশালী হ্যারিকেন মেলিসার আঘাতে লন্ডভন্ড হওয়ার শঙ্কায় জ্যামাইকা

প্রতিবেদক
যায়যায়দিন
October 28, 2025 8:16 pm

প্রবল শক্তি নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসা। এটি আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানতে পারে।

জ্যামাইকা প্রায়ই হ্যারিকেনের মুখে পড়লেও সরাসরি এটির স্থলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানা খুবই বিরল। আজ এমন এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছে সেখানে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সতর্কতা দিয়ে জানিয়েছে, হ্যারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে জ্যামাইকা। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সংস্থাটির ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লেয়ার ফোনটান বলেছেন, তারা আশঙ্কা করছেন ঝড়টি ঘণ্টায় ৩০০ কিলোমিটার শক্তি নিয়ে আঘাত হানবে। এছাড়া আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দিতে পারে।

ফোনটান বলেছেন, “জ্যামাইকার জন্য এটি হবে শতাব্দির সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন।”

এই নারী ঘুর্ণিঝড় বিশেষজ্ঞ আরও বলেছেন, তারা হ্যারিকেনের প্রভাবে জ্যামাইকায় ১৩ ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এছাড়া একদিনে ৭০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান। এমন অস্বাভাবিক বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

হ্যারিকেন মেলিসা সাগরে মাত্র ৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে এগিয়ে আসছিল। আজ সকালে এটির গতি মাত্র ৭ কিলোমিটার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন ধীরগতির হ্যারিকেন সাধারণত ভয়াবহ ও বিপজ্জনক হয়ে থাকে। কারণ এতে করে ঝড়টি শক্তি সঞ্চার ও ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে।

সর্বশেষ - সারাবাংলা