শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:১০ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

প্রতিবেদক
যায়যায়দিন
November 2, 2025 7:20 pm

মাস তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এমনকি ইয়ামাল নিজেই তা স্বীকার করেছেন বলেও দাবি স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসের। সাম্প্রতিক সময়ে এই তারকার সঙ্গে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেনোসোর সঙ্গে সাক্ষাতের গুঞ্জন ওঠে। এরপরই এলো নিকোল-ইয়ামাল প্রেম ভাঙার খবর।

অবশ্য ইয়ামালের বিরুদ্ধে ওঠা প্রেমে প্রতারণার অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলেও জানান হোয়োস। বিষয়টি স্পষ্ট করতে বার্সা তারকা নিজেই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’

মূলত বিপত্তির শুরুটা হয় লামিনে ইয়ামালের সম্প্রতি ইতালির মিলানে ভ্রমণকে কেন্দ্র করে। এক স্প্যানিম ট্যাবলয়েড পত্রিকার তথ্যমতে– মিলানে অল্প সময়ের ভ্রমণে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেগনোসোর সঙ্গে ইয়ামালকে দেখা গেছে। প্রাইভেট জেটে করা ওই ভ্রমণে তার সঙ্গে কাজিন, বন্ধু-বান্ধবরা ছিলেন। সেখানে থাকা ইয়ামালের বন্ধু সোহাইব নামে একজন একটি ক্লিপ শেয়ার করেছেন, যার সঙ্গে আরমানি হোটেলে গেগনোসোর দেওয়া এক ভিডিও’র মিল রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এরপরই নিকোলের সঙ্গে ইয়ামাল প্রতারণা করছেন বলে অভিযোগ তোলে একটি অংশ।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’র এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই এর সঙ্গে। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। আমাদের সম্পর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছড়ানো তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গের মতো কিছু করিনি অথবা অন্য কারও সঙ্গেও সম্পর্কে নেই।’ এমনকি মিলান ভ্রমণের আগেই ইয়ামাল-নিকোলের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলেও দাবি স্প্যানিশ তারকার।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের যেসব ক্রিকেটারদের প্রশংসায় মুশফিক

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বিশেষ বার্তা দিলেন : চঞ্চল চৌধুরী

সায়মা ওয়াজেদকে চীনা রাষ্ট্রদূতের অভিনন্দন

তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি নয়, চক্ষুলজ্জাও হারিয়ে গেছে: কাদের

বিএনপি নেতাদের অন্তর স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ : কাদের

ফলাফল মেনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করল ভারত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এক ছাত্রলীগ নেতা বহিষ্কার হলেন