শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রতিবেদক
যায়যায়দিন
February 22, 2026 12:28 pm

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এতে বলা হয়, প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। সূচনা বক্তব্যে প্রসিকিউশন বলেন, কারফিউ জারি, ছাত্র-জনতাকে মিথ্যা মামলা দিয়ে জুলাই আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এছাড়া, একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলার শুনানি রয়েছে।

এদিকে, ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। ইতোমধ্যে সালমান, আনিসুল ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে আছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পোনামাছ অবমুক্তকরন

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বজলুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় সাফল্য নেই, আমেরিকায় স্থায়ী হলেন নায়িকা

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা

চীনের তাড়া খেয়ে পিছু হটল জাপানের জাহাজ

বিছানায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও দুই মে‌য়ের মরদেহ

হুন্দাই লিফট কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

অভিনেত্রী চমকের কঠিন শাস্তি চান পরিচালকরা

ইসরায়েলের নিষেধাজ্ঞা ইস্যুতে যা বলছে অলিম্পিক কমিটি