শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
যায়যায়দিন
February 22, 2026 6:13 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে।রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গতকাল রাজধানীর আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে, এ বিষয়ে কী বলবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।’

পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে এমনটা শোনা যাচ্ছে, সেটা কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’।

সংসদ কবে বসার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে, মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সে বিষয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

মাস্ক বললেন, এবার কোকা-কোলা কিনবো

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা ও রক্তদান কর্মসূচি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটে জমে উঠেছে সরিষার জমজমাট ব্যবসা

বিয়ের আসরে কনে-শাশুড়ি-শ্যালিকাকে গুলি করে হত্যা করলেন বর

দিল্লিতে নামাজরত মুসল্লিদের ধাক্কা, পুলিশ কর্মকর্তাকে গণধোলাই

প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সব ধরনের বৈষম্যের অবসান ঘটুক : শায়খ আহমাদুল্লাহ

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস

ছোটবোন কে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিভোর্সি, একা থাকি বলে হেনস্তা করা যাবে? প্রশ্ন মধুমিতার