শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে ‘রকস্টার’ চমক, নতুন লুকে আলোচনায় শাকিব

প্রতিবেদক
যায়যায়দিন
March 28, 2026 2:24 pm

জন্মদিনের দিনেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন এক ভিন্নধর্মী রকস্টার লুকে দেখা গেছে তাকে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক। তার ভাষায়, এখানে একেবারে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে—যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই চরিত্রটির ডিজাইন করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন শাকিব। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে কয়েকদিন গিটার শেখারও প্রস্তুতি নিয়েছেন তিনি। নির্মাতা দল সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করেছে।

‘রকস্টার’-এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর লেখক হিসেবেও পরিচিত। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।

নায়িকা নির্বাচনের ক্ষেত্রে ইতোমধ্যে দ্বিতীয় নারী চরিত্রে নিশ্চিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আর মূল নায়িকা হিসেবে সাবিলা নূর-এর নাম শোনা যাচ্ছে।

সর্বশেষ - সারাবাংলা