শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

প্রতিবেদক
যায়যায়দিন
March 28, 2026 2:16 pm

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র ৭০০০পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, মোস্তাক আহমেদ

হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে পূরণ করবেন যেভাবে

২১ সেনাসদস্য পেলেন সেনাপ্রধানের প্রশংসাপত্র ও শুদ্ধাচার পুরস্কার

শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

বিয়ে করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

বিপিএলে দল পাননি যারা

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি পাস

নবজাতক সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অবাক বাবা!

জিপিএ-৫ পাওয়ায় দরিদ্র শিক্ষার্থীর বাড়িতে উপহার নিয়ে দোলন