শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বিআইআইডি এক্সপোতে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু সিগমা এলিভেটর গ্রুপের স্টল

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো অ্যান্ড ডায়ালগ ২০২৬-এর দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিগমা এলিভেটর গ্রুপের স্টল। আধুনিক ও নিরাপদ লিফট প্রযুক্তি, আন্তর্জাতিক মানের এলিভেটর সমাধান এবং অবকাঠামো উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মেলায় বিশেষ সাড়া ফেলেছে।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণপ্রকৌশল ও শিল্পপ্রযুক্তিকে ঘিরে আয়োজিত এ প্রদর্শনীতে সিগমা এলিভেটর গ্রুপ তাদের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সেবা ও প্রযুক্তি তুলে ধরছে।

সিগমা এলিভেটর গ্রুপের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— সিগমা লিফট কোম্পানি লিমিটেড, ওটিস এলিভেটর কোম্পানি, হুন্দাই এলিভেটর কোম্পানি এবং হোস্টিং এলিভেটর লিমিটেড। স্টলে এসব প্রতিষ্ঠানের আধুনিক এলিভেটর, এস্কেলেটর, শিল্প ও বাণিজ্যিক ভবনের জন্য উন্নত লিফট সল্যুশন এবং নিরাপত্তা প্রযুক্তি উপস্থাপন করা হচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। বিশেষ করে উচ্চ ভবনের জন্য নিরাপদ, জ্বালানি সাশ্রয়ী ও স্মার্ট লিফট প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সিগমা এলিভেটর গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম জানান, বর্তমান নগরায়ণ ও আধুনিক অবকাঠামো উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে দেশে আন্তর্জাতিক মানের লিফট প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। বিআইআইডি এক্সপোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

প্রদর্শনী চলবে আগামী ৯ মে পর্যন্ত। আয়োজকদের মতে, এ আয়োজন দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত