শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ভিন্ন অবস্থানে ইরান

প্রতিবেদক
যায়যায়দিন
June 14, 2026 5:03 pm

মাসের পর মাস ধরে চলা সংঘাতের অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো আজ রবিবার সই হওয়ার কথা রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে দ্রুত চুক্তি সইয়ের এই সম্ভাবনাকে নাকচ করেছে ইরান।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি আগামীকাল (রবিবার) সই হওয়ার কথা রয়েছে এবং স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্ত হবেন। সেখানে একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ তৈরি হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং দেশটির নেতৃত্বও এমন কোনো পরিকল্পনা চায় না। তিনি জানান, বর্তমানে ইরানের ইউরেনিয়াম মজুত সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই। ভবিষ্যতে পরিস্থিতি শান্ত হলে সেখানে গিয়ে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

একইসঙ্গে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে কাজ করার আশা রয়েছে তাঁর। তবে সতর্ক করে তিনি জানান, আলোচনার প্রক্রিয়া সফল না হলে যুক্তরাষ্ট্রের কাছে “চূড়ান্ত বিকল্প” রয়েছে।

অন্যদিকে ইরান স্পষ্ট করেছে, রবিবার কোনো চুক্তি সই হচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সমঝোতা স্মারক সইয়ের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি এবং রবিবার সেটি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিনের মধ্যে এটি হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি আরও বলেন, অপর পক্ষের অবস্থানের কারণে চূড়ান্ত সময় নিয়ে মন্তব্য করা এখনই সম্ভব নয়।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, অ্যাক্সিওস।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরের সখিপুরের মোল্লারহাটে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

উঁচু বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলকে রক্ষার দাবি পানিবন্দি মানুষের জোয়ারে ভোলার নিন্মাঞ্চল প্লাবিত : দুর্ভোগে হাজারো মানুষ

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা?

প্রবাসী ও সৌদির নাগরিকদের জন্য কমল হজের খরচ

মাসিক ৩ লাখ বেতনে চাকরি করতে চান?

সোনার দাম ভরিতে কমল ১৭৫০ টাকা

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ, বেড়েছে ব্রডব্যান্ডে

সরকারকে বিব্রত করতে বিএনপি সিন্ডিকেট করতে পারে : কাদের

বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় : নাছিম

জয়ের স্কুলে ছেলে বীরকেও ভর্তি করালেন শাকিব খান