শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদনগরের একক সম্রাট ফারুক!

প্রতিবেদক
যায়যায়দিন
July 15, 2026 9:48 pm

:: বিশেষ প্রতিনিধি ::

১৫ বছর আগে জমির দালালি ছেড়ে শুরু করেন ডিশ ব্যবসা। এর আড়ালে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। এ বাহিনীকে ব্যবহার করে ভূমি দখল ও চাঁদাবাজি করতেন তিনি। অবৈধভাবে দখল করা জায়গায় নির্মাণ করেন সুপার মার্কেট। সেখানে একটি কক্ষ টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। ওই টর্চার সেলে নিয়মিত চলত মদের আসর। নারীদের সেখানে নিয়ে আসতেন কালা জরিপ ও তার সহযোগীরা। প্রায় সময় ওই টর্চার সেলে বিভিন্ন নারীদের এনে নির্যাতন ও ধর্ষণের ঘটনাও ঘটিয়েছেন তিনি।

বাংলাদেশ জুড়ে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারিদের নতুন চক্রের সন্ধান মিলছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং তাদের গডফাদারদের দাপটে দেশজুড়ে সাধারণ জনগণের ভোগান্তি যেন বেড়েই চলেছে। যখন যে ক্ষমতায় আসে তখন তারা সেই দলের পাওয়ার হিসেবে কাজ করে। এক সময় আওয়ামী লীগ, এখন আবার বিএনপি! সরকারের ক্ষমতা পরিবর্তন হয় কিন্তু ফাদারদের ক্ষমতা একই থেকে যায়।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এখন একটি নাম ফারুক, একটি নাম যেন চাঁদাবাজ ও মাদককারবারিদের অভয়ারণ্য।

এক সময় শুধুমাত্র নিজ এলাকা মুরাদনগরে সমালোচিত কুখ্যাত সন্ত্রাসী ফারুকের নামডাক থাকলেও এখন জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, নিজ এলাকা কুমিল্লা জেলা পেরিয়ে বর্তমানে নেটওয়ার্ক বিস্তৃত বলে জানা গেছে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে ছিলেন কিছুদিন। দল পরিবর্তন করে আবারও প্রকাশ্য মাঠে এসেছেন এবং আগের চেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে এলাকার লোকমুখে শোনা যায়।
কতিপয় পুলিশ কর্মকর্তার কাছ থেকে মাদকের পাইকারি চালান নিয়ে বেচাকেনা করছে সোর্সরা। মাদককে ঘিরেই নানা বিরোধ হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা, মাদক সম্রাটদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য।

সর্বশেষ - সারাবাংলা