শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার হার, বিয়ে নিয়ে পরিমনির নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক
যায়যায়দিন
July 20, 2026 3:22 pm

বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নিজের সেই ঘোষণার কথাই স্মরণ করলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

রোববার দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে স্পেন। ডান প্রান্ত দিয়ে পেদ্রো পোরোর বাড়ানো বল দূরের পোস্টে নিয়ন্ত্রণে নিয়ে ফেরান তোরেসের সামনে বাড়িয়ে দেন নিকো উইলিয়ামস। সুযোগ হাতছাড়া করেননি তোরেস। ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন তিনি।

১০৬তম মিনিটের সেই একমাত্র গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। শেষ পর্যন্ত ১০ জনের আর্জেন্টিনা লিওনেল মেসিকে সামনে রেখে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

ম্যাচের আগেই এনজো ফার্নান্দেজ দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।

এদিকে ফাইনালের একমাত্র গোল করে ফেরান তোরেসও গড়েছেন অনন্য কীর্তি। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার তিনি। ২০১৪ সালের ফাইনালে মারিও গ্যোৎসের পর প্রথম বদলি খেলোয়াড় হিসেবে ফাইনালের জয়সূচক গোলও করলেন স্পেনের এই ফরোয়ার্ড।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে একদিনে গ্রেপ্তার ৪৫৭

আলীকদমে বন্যা পরবর্তী বাড়ছে দুর্ভোগ, পাশে রয়েছে স্বেচ্ছাসেবক লীগ

ওসি বদলিতে আরও ৩ দিন সময় পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচন: সাধারণ সম্পাদক পদে আশরাফ হোসেন খান

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

চিরস্মরণীয় ও অনুকরণীয় বঙ্গমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা

রাজনৈতিক দলের কর্মসূচি এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি

লকডাউনে মানসিক সমস্যা কাটিয়ে উঠতে কী করবেন

জ্যোতিদের সঙ্গে অশোভন আচরণে অনুতপ্ত নন হারমানপ্রীত

হামাস ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, বলল ইসরায়েলি সেনাবাহিনী