শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

গোয়াল ঘরে এসি রুম, দেওয়া হয় ইমো হ্যাকিং প্রশিক্ষণ

প্রতিবেদক
যায়যায়দিন
August 25, 2026 10:50 am

নাটোরের লালপুরে গোয়াল ঘরেই তৈরি করেছে বিলাসবহুল এসি রুম। সেখানে বসে ইমো হ্যাকিং করত। সেখানেই গড়ে তুলেছে ইমো হ্যাকিং প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে এলাকাসহ দূরদূরান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসত। প্রশিক্ষণের জন্য জনপ্রতি নিত ৭ হাজার টাকা।

ইমো হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এরপরই বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর ঘটনার তথ্য।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকা থেকে নুমির প্রামাণিকের ছেলে মো. বাবুল আহম্মেদ (২৮), আইয়ুব আলীর ছেলে মো. ওমর ফারুক (১৯), মৃত সোনা মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন শান্ত (২২) ও আব্দুলপুর (বাঁশবাড়িয়া) গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. মাহফুজ হোসেনকে (২১) আটক করে লালপুর থানা পুলিশ।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত