:: চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খুলশী থানার বাঘঘোনা এলাকায় মান্নান ম্যানশন ফ্ল্যাটে স্থানীয় ক্ষমতাশীন দল বিএনপির নেতৃত্বে এক দল সন্ত্রাসী ব্যাপক ভাঙচুর ও হামলা করেছে। বুধবার(৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এই হামলা করেছে বলে জানা যায়। ফ্ল্যাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় আব্দুর রহমান মারুফ নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। পরে আহত মারুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিএনপির একদল সন্ত্রাসী এই বাড়িতে হামলা করেন বলে প্রতিবেশিরা জানান, সশস্ত্র ব্যক্তিরা ফ্ল্যাটে জোর করে ঢুকে পড়ে। ফ্ল্যাটে ভাঙচুর করায় মারুফ এসে বাধা দিলে গুন্ডারা তাকে আক্রমণ করে এবং নির্মমভাবে মারধর করে। তাদের কাছে হকি স্টিক, কাঠের লাঠি এবং ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারুফকে মারধর করে।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, হামলার খবর আমরা শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।

















