শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:০৩ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শুভশ্রীকে ছেড়ে শাকিবের নায়িকায় মাতলেন দেব

প্রতিবেদক
যায়যায়দিন
September 29, 2026 1:32 pm

পূজার আবহে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন টালিউড অভিনেতা দেব। আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে তার রসায়ন ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। উৎসবকে সামনে রেখে গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’।

গানটির প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও ইধিকার জুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গানের দৃশ্যে দুজনের রোম্যান্টিক উপস্থিতির পাশাপাশি গঙ্গায় ধারণ করা নাচের দৃশ্যও দর্শকদের আগ্রহ তৈরি করেছে। গানটিতে দেব ও ইধিকার সঙ্গে দেখা গেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও।

এদিকে ‘ইলিশ চন্দনা’ প্রকাশের আগে সহ-অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে দেবের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসায় তাদের নিয়েও আলোচনা চলছিল। পুরোনো সম্পর্কের প্রসঙ্গও নতুন করে সামনে আসে। তবে সেসব ছবি সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

পূজার বিশেষ গান হিসেবে ‘ইলিশ চন্দনা’ প্রকাশের ঘোষণা দিয়ে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এবার পুজো মাতাবে মাছের ও নাচের রানি!’ গান প্রকাশের পর দেব-ইধিকার জুটি নিয়ে দর্শকদের একাংশের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ।

এর আগে দেবের ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানেও একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও ইধিকাকে। সেই গানের পর এবার ‘ইলিশ চন্দনা’য় ফের তাদের পর্দার রসায়ন সামনে এলো।

সর্বশেষ - সারাবাংলা