শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

প্রতিবেদক
যায়যায়দিন
July 11, 2023 5:44 pm

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যের বিষয়ে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতে এবার কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর লা মেরিডিয়ান হোটেল এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রুপিতে করা সম্ভব হবে। জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

এসময় আব্দুর রউফ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশের মধ্যে এই আলোচনা চলছিল, ব্যবসায়ীরাও এই দাবি করে আসছেন অনেক দিন ধরে, এবার তা বাস্তব রূপ পেল। এখন ডলারের পাশাপাশি রুপিতেও বাণিজ্য হবে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশ সেখান থেকে বছরে ১ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে, আর সে দেশে রপ্তানি করে ২০০ কোটি ডলারের পণ্য।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আজ থেকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুবিধা চালু হলো। তার আশা, এই পদ্ধতি থেকে উভয় দেশই লাভবান হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, ইস্টার্ন ব্যাংকের এমডি আলি রেজা ইফতেখার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিমুল্লাহ, বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিঞা, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। বাংলাদেশের সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক উভয় দেশের মধ্যে রুপিতে বাণিজ্য করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাংক।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

রোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

যুক্তরাজ্য প্রবাসী জামায়াত নেতার বাড়িতে হামলা, বাবা ও ভাই আহত

আল্লাহই আমাকে দায়িত্ব দিয়েছে দেশের উন্নয়নের জন্য, আর জনগণকে দিয়েছে ঢালস্বরূপ: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের খরচ কমলো ১৮২৫ কোটি টাকা

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেলেন এসআই রাসেল

একটানা শরীরচর্চা করেও ক্লান্ত হন না কিয়ারা, কী খান তিনি?

এক ট্রলারে ধরা পড়ল ৯২ মণ ইলিশ, বিক্রি ২০ লাখে

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার

খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য ওবায়দুল কাদের

লিবিয়ায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার