শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

নেইমারের ছেলে হলে নাম রাখবেন মেসি

প্রতিবেদক
যায়যায়দিন
July 21, 2023 7:16 pm

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও নেইমার-মেসির বন্ধুত্ব খুবই গভীর। কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্না কিংবা বিশ্বকাপ জয়ের পর মেসিকে পাঠানো শুভেচ্ছা বার্তা এসবেরই প্রমাণ দেয়। তবে বন্ধুত্বের এসব দৃষ্টান্ত ছাপিয়ে গেছে নেইমারের নতুন এক মন্তব্যে। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে হলে কী নাম রাখবেন? এক শব্দের উত্তরে নেইমার বলেন, ‘মেসি’।

২০১৩ সালে নেইমার বার্সেলোনা যাওয়ার পর থেকেই মূলত মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু। বার্সার হয়ে মাঠে দারুণ এক জুটি জমিয়ে তোলেন দুজনে। কিন্তু ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজি চলে গেলে সাময়িক ছেদ পড়ে দুজনের সম্পর্কে। শারীরিক দূরত্ব বাড়লেও দুজন অবশ্য মানসিকভাবে একে–অপরের কাছাকাছিই ছিলেন।

মাঝে মেসি একবার নেইমারকে বার্সায় ফেরানোর উদ্যোগও নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। তবে মেসি না পারলেও নেইমার ঠিকই পেরেছেন দুজনকে ফের এক বিন্দুতে মেলাতে। ২০২১ সালে মেসিকে বাধ্য হয়ে বার্সা ছাড়তে হলে এগিয়ে আসে পিএসজি। আর মেসির জন্য প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দিয়েছিলেন নেইমারই।

এতদিন ফরাসি ক্লাব পিএসজিতে মেসি-নেইমার একসঙ্গে খেললেও আগামী মৌসুমে সেটি আর দেখা যাবে না। ইতোমধ্যেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ক্লাব ছাড়া নিয়েও সম্প্রতি ইতিবাচক মন্তব্য করেছেন নেইমার। সবমিলিয়ে, তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্ব যে গভীর সেটিই প্রমাণিত হচ্ছে বারবার।

সর্বশেষ - সারাবাংলা