শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৩ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

উপাধ্যক্ষ পদে বদলি আবেদন শুরু ১ আগস্ট

প্রতিবেদক
যায়যায়দিন
July 21, 2023 8:43 pm

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি আবেদন শুরু হচ্ছে আগামী ১ আগস্ট। অনলাইনে এ আবেদন করার শেষ সময় ১৬ আগস্ট পর্যন্ত। আবেদনের এ ধাপে শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আবেদন করতে পারবেন৷

বৃহস্পতিবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ এতে সই করেন মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা-২০২০-এ উল্লেখ রয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের ১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে। উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ১৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সর্বশেষ - সারাবাংলা