রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২৭ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দুর্যোগকালে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ সেনা প্রধানের

প্রতিবেদক
যায়যায়দিন
August 13, 2023 6:37 pm

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।

রোববার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনের সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এছাড়াও, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনা নীড়’ প্রকল্পের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হ্যাকার গ্রুপ ‘মিস্টিরিয়াস এলিফ্যান্টের’ টার্গেটে বাংলাদেশ

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেওয়ার চেষ্টা হয়েছিল

দুদকের ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

ম্যানেজারের আত্মসাৎ করা টাকা ফেরত পেলেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মাঠে ঢুকে পড়লেন দর্শক

সন্দেহজনক পারমাণবিক সরঞ্জামসহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত

রুপিতে বাণিজ্যের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত: আইনমন্ত্রী