শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:২৩ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রতিবেদক
যায়যায়দিন
September 18, 2023 8:26 pm

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এবার ঘরের মাঠে নামবে সাকিব আল হাসানের দল। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

সিরিজের পরের ওয়ানডে ২৩ সেপ্টেম্বর। এরপর দুই দিনের বিরতি পাবেন ক্রিকেটাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপের পর আগামী নভেম্বরে ২টি টেস্ট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি খেলতে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা রয়েছে ২৮ নভেম্বর। আর দ্বিতীয় টেস্ট চলবে ৬-১০ ডিসেম্বর। তবে এখনো টেস্টের ভেন্যু ঠিক হয়নি। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টেস্ট খেলতে আসছে কিউইরা।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

মার্চ ফর ইউনিটি: স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বিশ্ব গণমাধ্যমে বাইডেন-শেখ হাসিনার সেলফি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু

জেলের জালে ২৫ কেজির কোরাল, ২৬ হাজারে বিক্রি

দায়িত্ব নিয়েই যে ৭ কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প

ম্যানেজারের আত্মসাৎ করা টাকা ফেরত পেলেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা?

কেন নিজেকে বদলে ফেললেন, জানালেন এমি জ্যাকসন