শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ‘আপনি-তুই’ সম্বোধন নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

প্রতিবেদক
যায়যায়দিন
March 25, 2023 7:13 pm

ভারতের কাউকে সম্বোধন করতে কোন সর্বনাম ব্যবহার ব্যবহার করবেন? আপনি কি তাকে সম্মানসূচক ‘আপনি’ বলে সম্বোধন করবেন, অথবা প্রচলিত লৌকিকতার ধার না ধেরে ‘তুই’ ব্যবহার করবেন, অথবা মাঝামাঝি পথ নিয়ে ‘তুমি’ শব্দটি বেছে নেবেন? গত পাঁচ-ছদিন ধরে ভারতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে বহু মানুষ এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। সপ্তাহের শুরুর দিকে এই বিতর্ক শুরু করেন প্রতিভা নামে ৩১ বছরের এক নারী। খবর বিবিসি।

দিল্লির এই বাসিন্দা তার এক পোস্টে লেখেন, অপরিচিত একজনকে হঠাৎ করে তুই বলে সম্বোধন করাটা একধরণের রুঢ়তা, অভদ্রতা। মুম্বাইয়ের বাসিন্দাদের সাথে কখনই হিন্দিতে কথা বলতে যাবেননা। ঐ ব্যক্তি হয়তো আপনাকে চেনেনই না, কিন্তু নির্দ্বিধায় আপনাকে তুই বলে সম্বোধন করে ফেলবে। অগ্রহণযোগ্য আচরণ।

সম্বোধন নিয়ে তার এই পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। ১০ লাখেরও বেশি মানুষ পোস্টটি দেখেছে। মন্তব্য করেছে এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষ। বিতর্ক শুরু হয়েছে হিন্দি ভাষায় কাউকে সম্বোধন নিয়ে, সর্বনামের প্রয়োগ নিয়ে– কোনটি গ্রহণযোগ্য আর কোনটি নয়।

ভারতে ৪৬ শতাংশ মানুষের প্রধান ভাষা হিন্দি। তবে উত্তর ভারতের বাইরে হিন্দির ব্যবহার সীমিত। হিন্দি ভাষার আবার একাধিক উপভাষা রয়েছে। অঞ্চল ভেদে একরকম উচ্চারিত হয়, শব্দের প্রয়োগ বদলে যায়।

‘বোম্বাইয়া হিন্দি’ অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের আদি বাসিন্দাদের হিন্দিতে তু বা তুই শব্দটির ব্যবহার খুবই প্রচলিত। অন্যতম কারণ- মারাঠি ভাষার প্রভাব। মারাঠি ভাষাতেও তু শব্দটি রয়েছে এবং যে কারো ক্ষেত্রেই শব্দটির প্রয়োগকে অশোভন বলে মনে করা হয়না। কিন্তু উত্তর ভারতের বিভিন্ন জায়গায় হঠাৎ করে অপরিচিত বা কম পরিচিত কাউকে তু (তুই) বলে সম্মোধন করা অশোভন, অভদ্রতা বলে বিবেচিত হবে।

মারাঠিরা এমনকি হিন্দি দেবতা গণেশ বা ভিতালের বেলাতেও তু শব্দটি ব্যবহার করে। মারাঠি সাহিত্যে, প্রার্থনায় বা ভজন সঙ্গীতেও তু শব্দটির ব্যবহার হয়।

বিবিসি মারাঠি ভাষা বিভাগের অম্রুতা দারভে বলেন, তু শব্দটি ব্যবহার করে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করা হয়, বিবিসি মারাঠি ভাষা বিভাগের অম্রুতা দারভে। তু শব্দের প্রয়োগকে কখনই অভদ্রতা হিসাবে ধরা হয়না।

প্রতিভা বিবিসিকে বলেন তার টুইটটির সূত্র ১০ বছর আগের এক ঘটনা। মুম্বাইতে প্রথমবারের মত এক সহকর্মীর সঙ্গে তিনি একদিন কথা বলছিলেন। ইংরেজিতে কিছুক্ষণ কথা বলার পর ঐ সহকর্মী হঠাৎ হিন্দিতে তাকে প্রশ্ন করেন, তু হিন্দি মে বাত কার সাকতি হ্যায় (তুই কি হিন্দিতে কথা বলতে পারিস)?

প্রতিভার জন্য ঐ কথোপকথন ছিল প্রচণ্ড অস্বস্তিকর, কারণ তিনি এমনকি তার বাবা-বা, বড় ভাইকেও ছোটবেলা থেকেই সম্মান করে আপ বা আপনি বলে সম্বোধন করতে অভ্যস্ত। আর অপরিচিত কেউ হলে তো কোনও প্রশ্নই নেই আপনি ছাড়া অন্য কোনও সম্বোধন। শুধুমাত্র ছোটভাই বা নিজের বন্ধুদের বেলায় তুই ব্যবহার করেন প্রতিভা।

তিনি বলেন, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি মনে করি অপরিচিত বা নতুন পরিচিত কারো সঙ্গে তুই শব্দটি ব্যবহার করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা অনর্থক। সম্পর্কের একটি পর্যায় পর্যন্ত সম্বোধন মার্জিত হওয়া উচিৎ, সম্মানসূচক একটি দূরত্ব রাখা উচিত।

ঘটনাটি নিয়ে টুইটারের তার পোস্টটি এতটা সাড়া ফেলবে প্রতিভা ভাবতে পারেননি। টুইটারে আমার ফলোয়ারের সংখ্যা দুই হাজারেরও কম। আমি ভেবেছিলাম দু-চারজন এ নিয়ে কথা বলবে এবং আমি তার উত্তর দেব। কিন্তু এখন দেখছি বিতর্ক আর আমার নিয়ন্ত্রণে নেই।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে একদিনে গ্রেপ্তার ৪৫৭

তাপমাত্রা ১০-এর নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ হতে পারে

রামচরণ কন্যার বাবা হলেন

সাইবার হামলা রোধে ব্যাংকগুলোকে ১১ নির্দেশনা

দেশে কোনো শিক্ষিত তরুণ-তরুণী বেকার থাকবে না: পলক

ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলা সখিপুরে ৪৬৭২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে সখিপুর থানা পুলিশ

চা-বিস্কুট একসঙ্গে খেলে কী হয়?

৬ আসনে উপনির্বাচন তিনটিতে প্রার্থী দিয়েছে আ.লীগ, দুটিতে শরিকেরা, একটি উন্মুক্ত