শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ইফতারের জন্য খেজুর-বাদামের শরবত তৈরির রেসিপি

প্রতিবেদক
যায়যায়দিন
April 15, 2022 5:18 pm

ইফতারে ঠান্ডা কোনো পানীয় পানের প্রয়োজন হয়। সারাদিন রোজা রাখার কারণে আমরা তৃষ্ণার্ত থাকি। ইফতারে তৃষ্ণা মেটাতে প্রয়োজন স্বাস্থ্যকর পানীয়। তেমনই একটি পানীয় হলো খেজুর-বাদামের শরবত। রোজায় প্রায় সব বাড়িতেই খেজুর থাকে। তাই এটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে
নরম খেজুর- আধা কাপ

বাদাম কুচি- আধা কাপ

ঘন দুধ- ২ কাপ

চিনি- পরিমাণমতো

কিশমিশ- ২ চা চামচ

পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
খেজুর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুরের বিচি ফেলে টুকরা করে নিন। টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন কিছু সময়। এবার সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

সর্বশেষ - সারাবাংলা