শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৪৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ঘূর্ণিঝড় মোকাবেলায় বাউফলের উপজেলা প্রসাশনের অগ্রনী ভূমিকা

প্রতিবেদক
যায়যায়দিন
November 12, 2019 12:50 am

বাউফল প্রতিনিধি : বাউফল উপজেলা প্রসাশন সহ সকল সেচ্ছাসেবী সংগঠন ঘূর্ণিঝড় বুলবুলকে নিয়ে আতংক ও উৎকন্ঠর মধ্যে রয়েছিল। পটুয়াখালী বাউফলের ১৫ টি ইউনিয়নের প্রায় বার লক্ষ জন সাধারনসহ আতংকে ছিল সর্বস্তরের মানুষ। ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ উৎকন্ঠ বেড়ে যায়। উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কালাইয়া, কেশবপুর , নওমালা, আদাবাড়িয়া,বগা,চরগরবদী,ঝিলনা,কাছিপাড়া,ও ধূলিয়া ইউনিয়নের চর বাসুদেবপাশা সহ বিভিন্ন ইউনিয়নের সহাস্রাধিক পরিবার ঝুঁকির মধ্যে থাকায় এদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন প্রানপণ চেস্টা চালিয়েছেন। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে জণগনকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানানোও হয়েছে। এছাড়া কালাইয়া, নিমদি, বগা ও ধুলিয়া লঞ্চ ঘাট এলাকার সকল নৌযান সহ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়ে ছিল।

বাউফলের ইউএন পিজুস চন্দ্র দে জানান, ইতোমধ্যে একাধিক জরুরী সভা করা হয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে অবহিত করা হয়েছে। প্রতি ১ ঘন্টা পর পর উপজেলার সকল মসজিদের মাইক ব্যবহার করে ১০ নম্বর মহাবিপদ সংকেত জানিয়ে দেয়া হয়েছিল।

ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছিল ঘূর্ণিঝড় পূর্ববর্তী, চলাকালিন ও পরবর্তী তিনটি ভাগে ভাগ করে সকল ধরনের সমস্যা মোকাবেলার জন্য উপজেলার সকল প্রশাসন তৎপর রয়েছে। পানি বিশুদ্ধ করনের জন্য ৫ হাজার পিচ ট্যাবলেট খাবার স্যালাইন সহ প্রাথমিক চিকিৎস্যার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। জরুরী ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনার জন্য ট্রলার,স্প্রিডবোর্ড ও মটর চালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছিল,খোলা হয়েছে ছিল কন্ট্রোল রুম।ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করে সার্বিক সহোযোগিতা করার অনুমতি প্রধান করেন স্ব- স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল জন প্রধিনিধিদের।

আজকালের কন্ঠ /কবির /মিজান

সর্বশেষ - সারাবাংলা