শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালোবাসতেন

প্রতিবেদক
যায়যায়দিন
March 19, 2023 1:04 pm

নিজস্ব প্রতিবেদক  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সুষম খাবার বিতরণের আয়োজন করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি।

গত শনিবার রাজধানীর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এ কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন ও মারূফা আক্তার পপি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিশুদের খুব ভালোবাসতেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শে পথ চলছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ আজ এক রোল মডেল। দেশ পরিচালনায় তার কোন বিকল্প নেই। তাই আবারো আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান।

জাতির পিতার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির এই মানবিক উদোগকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি ভোগের নয়, ত্যাগের। পিতার রেখে যাওয়া আদর্শে পথ চলছেন বলেই শেখ হাসিনা আজ উন্নয়ন বিস্ময়।

তিনি বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ ধারণ করে ভবিষ্যৎ বিনির্মাণ জন্য শিশু কিশোরদের প্রতি আহবান জানান।

 

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অসহায় পর্যটক ও স্থানীয়রা

অসহায় ও দরিদ্র ৭০০০পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, মোস্তাক আহমেদ

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

বাউফলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত –

ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

আন্দোলনের নামে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন