শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

প্রতিবেদক
যায়যায়দিন
March 26, 2023 4:04 pm

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ ২৬ মার্চ ২০২৩ তারিখ সকাল সাড়ে ৬ঃ৩০ মিনিট সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ও সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এছাড়াও আজ সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ৮ টি টিমে বিভক্ত হয়ে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালন করেছে সংগঠনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা টিম এবং সংগঠনের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখা মহান স্বাধীনতা দিবস পালন করছে যথাযোগ্য মর্যাদায়।

সর্বশেষ - সারাবাংলা