শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৭:৩৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাদশা

প্রতিবেদক
যায়যায়দিন
April 2, 2023 5:25 pm

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। ডিভোর্সের পর দীর্ঘ দিন ধরেই পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম করছেন তিনি। এবার সেই প্রেমের সম্পর্ককে পরিণয় দিতেই শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিকযুগল।

বাদশা-ইশার বিয়ের খবরটি একটি মিউজিক কোম্পানির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, চলতি মাসেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন বাদশা-ইশা। উত্তর ভারতের গুরুদ্বারে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি। ইতোমধ্যে বিয়ে উপলক্ষে শপিং করতে দেখা গেছে তাদেরকে।

এ প্রসঙ্গে ইশা বলেন, আমি এই বিষয় নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। এ দিকে বিয়ের ব্যাপারে বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এর আগে জেসমিন নামে এক নারীর বিয়ে করেছিলেন বাদশা। ওই সংসারে জেসমিন-বাদশার একটি সিং কন্যা সন্তানও রয়েছে। তবে ২০২০ সালে ভেঙে যায় তাদের সেই সংসার।

খবর : হিন্দুস্তান টাইমস

 

সর্বশেষ - সারাবাংলা