শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৪ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

শেরপুরে এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
যায়যায়দিন
April 15, 2023 9:54 pm

নকলা প্রতিনিধি অর্নব রায়: শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা সরকারী বালিকা শিশু পরিবারের অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে হাসির বিনিময়ে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়েছে।

১৫ এপ্রিল শনিবার বিকেলে শিশু পরিবারের মিলনায়তনে এ ঈদ উপহারের পোষাক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

অন্যান্যের মধ্যে শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শামীমা নাসরিন, রক্তসৈনিক শেরপুর জেলার উপদেষ্টা ডা. মোবারক হোসেন, প্রথম আলো সাংবাদিক দেবাশিষ সাহা রায়, শেরপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সাংবাদিক রফিক মজিদ, জনউদ্যোগ আহবায়ক সমাজ-কর্মী আবুল কালাম আজাদ, কবি হাসান শরাফত, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমীন রাজু বক্তব্য রাখেন।

এসময় রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সহ-সভাপতি আশরাফুল আলম, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রস্ফুটিত শেরপুর’র এডমিন দেবাশীষ সাহা, রেদোয়ান রাশেদ, শেরপুর রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার মো: আরমান, আজকের তারুণ্য সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, রক্তসৈনিক সদস্য শোয়াইব রহমান, কাব্য, তুহিন, রাকিবুল ইসলাম অন্তরসহ রক্তসৈনিকের অন্যান্য সদস্য ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাবাংলা