শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

প্রচণ্ড গরমে নিমন্ত্রণ রক্ষায় আরামদায়ক ফ্যাশন

প্রতিবেদক
যায়যায়দিন
April 28, 2023 6:01 pm

আজকালের কন্ঠ ডেস্ক: ঈদের ছুটিতে শুরু হয়েছে বিয়ের মরশুম। প্রচণ্ড গরমেও রক্ষা করতে হয় বিয়ের নিমন্ত্রণ। নিকট আত্মীয় বা কাছের বন্ধুর বিয়ে থাকলে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বিয়েবাড়িতে যেতেই হয়। কিন্তু এই গরমে কী ধরনের পোশাক পরলে দেখতেও ভালো লাগবে, আবার গরমও কম লাগবে সেই প্ল্যানিং চলতে থাকে। চলুন জেনে নেই সে সম্পর্কে কিছু সাধারণ টিপস।

হালকা সিল্কের শাড়ি বিয়েবাড়ির জন্যে বেছে নিতে পারেন। সিল্কের কো-অর্ড সেট কিংবা কুর্তা-সালোয়ারও পরতে পারেন। সিল্ক পরতে একান্তই পছন্দ না করলে সুতির পোশাক বেছে নিতে পারেন। সুতির শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন। তবে এই শাড়ি বা কামিজের উপর যদি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে, তা দেখতে আরও বেশি ভালো লাগবে।

বিয়ের অনুষ্ঠানে পরার জন্যে মিরর ওয়ার্ক করা পোশাক খুবই উপযোগী। সিল্ক বা সুতির উপরে এই ধরনের মিরর ওয়ার্ক করা থাকে। দেখতে বেশ ভালো লাগে। শাড়ির পরিবর্তে ড্রেসও বেছে নিতে পারেন। ড্রেসেও যদি মিরর এমবেলিশমেন্ট থাকে, তবে তার সৌন্দর্য দেখে সবার তাক লেগে যাবে। প্রশংসায় ভরিয়ে দেবেন আপনাকে।

ট্র্যাডিশনাল আউটফিটের বদলে আপনি বেছে নিতে পারেন পশ্চিমি পোশাকও। একটু অন্যরকম হবে আপনার সাজ। গাউন পরতে পারেন। কো-অর্ড সেট বেছে নিতে পারেন।

ইন্দো-ওয়েস্টার্ন কো-অর্ড সেটেও তাক লাগাতে পারেন আপনি। এর সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ পরুন। জুতো এবং ব্যাগের দিকেও নজর দিন। সব লাইমলাইট থাকবে আপনার দিকেই।

জামদানি শাড়ি সত্যিই সবার খুব প্রিয়। তবে, ট্র্যাডিশনালেও যদি আপনি আধুনিক ছোঁয়া রাখতে চান, বেছে নিতে পারেন লিনেন জামদানি। লিনেন শাড়ির উপর জামদানির কারুকার্য দেখে মুগ্ধ হতেই হয়।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

সিলেটে অতিরিক্ত গরম, তাপমাত্রা ৩৮ দশমিক ২

অফিসগামীরা পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন, নিকট দূরত্বে যাবেন হেঁটে

রাজনৈতিক দলের কর্মসূচি এবং কথা বলার সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের ‘মধুর প্রতিশোধ’

মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ ছাত্র-জনতার

প্রতিকূল আবহাওয়ায় জাতীয় ঈদগাহের জামাত কখন কোথায়

করোনায় রেমডেসিভির ওষুধ কতটা কার্যকর, যা বললেন বিশেষজ্ঞরা

বিএনপি না এলেও নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে : তথ্যমন্ত্রী

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার