শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৪৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

যা বললেন গায়ক আসিফ, জায়েদা খাতুনের বিজয়

প্রতিবেদক
যায়যায়দিন
May 26, 2023 12:33 pm

বিনোদন ডেস্ক : প্রথম গানে মানুষের মন জয় করেন শিল্পী আসিফ আকবার। গানের জনপ্রিয়তায় তার অবস্থান এখনো অটুট। গানের পাশাপাশি সব সময় সামাজিকমাধ্যমে দেখা যায় এ শিল্পীকে। প্রায় সময় তার বিভিন্ন বিষয়ে মতামত দিতে দেখা যায়। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেছেন এ শিল্পী।

২৬ মে শুক্রবার ভোরে তিনি সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনকে নিয়ে তার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, মজলুমের সব বিজয় সবসময় দিকনির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।

তিনি আরও লেখেন, অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান।

সবশেষে আসিফ লেখেন, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।

সর্বশেষ - সারাবাংলা