শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতিবেদক
যায়যায়দিন
August 15, 2023 12:06 pm

সিলেট প্রতিনিধি : সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষনিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

গুগল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে সিলেটের কানাইঘাট এলাকার আশপাশে। উৎপত্তিস্থলে ভূমিকম্প ছিল পাঁচ মাত্রার। সর্বশেষ গেল জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার।

সর্বশেষ - সারাবাংলা