শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সর্দি-কাশি কমাবে হলদি দুধ

লাইফস্টাইল ডেস্ক : আবহাওয়া পরিবর্তনের কারণে বেড়েছে সর্দি-কাশির প্রকোপ। এ জন্য খেতে পারেন হলুদ ও দুধের মিশ্রণ। যাকে বলা হয় হলদি দুধ।

রোজ এই দুধ খেলে ঠাণ্ডা-কাশি থেকে সুরক্ষা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রোগ সারাতে এই দুধ খুব ভালো কাজ করে।

দুধের মধ্যে থাকা প্রোটিন, ভিটামিন বি ১২, এ, ডি, কে, ই, ক্যালসিয়াম আপনাকে সুস্থ রাখে।

আসুন জেনে নিই হলদি দুধের পুষ্টিগুণ-

সর্দি-কাশি কমায়

গরম একগ্লাস দুধে সিকি চা-চামচ হলুদ আর একচিমটে মরিচগুঁড়ো মিশিয়ে খেলে সর্দি-কাশি ও সংক্রমণ রোগ প্রতিরোধ করে। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।

গাঁটের ব্যথা কমায়।

দুধে থাকা ক্যালসিয়াম আর হলুদের মধ্যে থাকা সংক্রমণ ও প্রদাহনাশক উপাদান একযোগে গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে।

মগজের ধার বাড়ায়

অ্যালজাইমার্স কমিয়ে মগজকে রাখে ধারালো।

ত্বকের বয়স ধীর করে

ত্বক চর্চায় হলুদের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। ত্বক উজ্জ্বল দেখাতে চাইলে এই পানীয় খেতে পারেন। ত্বকের নীচে জমে থাকা ফ্রি-র্যা ডিক্যালস কমিয়ে অসময়ে ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়। বলিরেখা মুছে ত্বকে ফিরে আসে তারুণ্য।

তথ্যসূত্র: এনডিটিভি

সর্বশেষ - সারাবাংলা