শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ফেনীতে চাঁদাবাজির অভয়ারণ্য, আড়ালে কে?

প্রতিবেদক
যায়যায়দিন
June 27, 2023 11:27 am

:: ফেনি প্রতিনিধি ::

ফেনীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পে বাঁধা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এস্কেভেটরে পোড়ানোসহ সকল ধরনের নৈরাজ্যের নাভিশ্বাস করে তুলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ এর সংসদ সদস্য ওবায়দুল কাদের ছত্রছায়ায় থাকা ফেনী সিটি কাউন্সিলের আওয়ামী লীগ সম্পাদক নয়ন খান এবং ফেনী ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত আহমেদ সাব্বির গ্রুপ।

সাংবাদিকদের সাক্ষাৎকারের সময় ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, এলাকার ছোট খাটো প্রতিষ্ঠান থেকে শুরু করে সড়কে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে থাকে তারা। গত ১৫ জুন (বৃহস্পতিবার) চাঁদা না দেওয়ায় এম এস বেঙ্গল রাইস এজেন্সিতে শাহাদাত আহমেদ সাব্বিরের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীদের একটি দল চাঁদার জন্য হামলা করে। এসময় এম এস বেঙ্গল রাইস এজেন্সির মালিক বেলায়েত হোসেনকে রড দিয়ে আঘাত করে। ম্যানেজার পিয়ার আহমেদ ও কর্মী মোহাম্মদ রিপনকে মারধর করে। দোকানে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে। ব্যবসায়ীর দাবি আনুমানিক ১০,০০,০০০ টাকার মালামাল ও ক্যাশ কাউন্টার থেকে ৬৫,০০০ টাকা লুট করে নেয়। আহত অবস্থায় বেলায়েত হোসেনকে ফেনী মিশন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী বিভিন্ন সময় মানববন্ধন করলেও প্রশাসন যেন চোখে টিসের চশমা দিয়ে রেখেছে। যারা চাঁদাবাজি করতেছে তারা আওয়ামী লীগের দোসর।

নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যবসায়ী সাংবাদিকে বলেন বিভিন্ন সময় আমরা ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে পুলিশ অদৃশ্য শক্তির কারণে তারা মামলা নিতে অপত্তি জানায়।

সাংবাদিক চাঁদাবাজি বিষয় ফেনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিনের সাথে একাধিক বার যোগযোগ করলেও তিনি এ বিষয়ে মুখে কুলুপ দিয়ে রেখেছে।

সর্বশেষ - সারাবাংলা