শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার দুই যুবক

প্রতিবেদক
যায়যায়দিন
September 8, 2023 11:36 am

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত বুধবার ০৬ /০৯/২০২৩ খ্রিঃ দিবাগত রাত ১২ টায় দুমকি থানা ব্রিজ এলাকায় বেল্লালের পার্সের দোকান সংলগ্ন সড়ক থেকে দুই যুবককে আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. তানজিল ওরফে তানভির হাওলাদার (১৭) ও হাবিব বয়াতি (২৭) নামের দুই যুবককে আটক করে তাদের তল্লাষী করে ২৫ গ্রাম গাঁজা ও ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক তানজিমের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কুরিপাইকা এলাকায়,তার পিতার নাম ইউনুস হাওলাদার। এবং হাবিব বয়াতিড় বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে,তার পিতার নাম সিদ্দিক বয়াতি।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা