শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের

প্রতিবেদক
যায়যায়দিন
September 22, 2023 4:37 pm

আজকালের কন্ঠ ডেস্ক : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে আসাদুল গাজী (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে নওয়াপাড়া প্রফেসরপাড়া-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তরুণের বাবা আশরাফুল গাজী বলেন, বৃহস্পতিবার রাতে ছেলেকে বাড়িতে একা রেখে তাবলিগ জামায়াতের মারকাজে যাই। আজ সকালে বাড়ি এসে ঘরে তালা দেওয়া দেখি। নিজের কাছে থাকা চাবি দিয়ে ঘর খুলে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দিলে রেল লাইনের ওপর ছেলের মরদেহ দেখতে পাই। ধারণা করা হচ্ছে ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

মৃত আসাদুল গাজী নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলবস্তি এলাকার ব্যবসায়ী আশরাফুল গাজীর ছেলে। তিনি পেশায় জাহাজের স্কট ছিলেন।

নওয়াপাড়া রেলস্টেশনের পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহাগ বলেন, নওয়াপাড়া রেলস্টেশন-সংলগ্ন প্রফেসরপাড়া মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেসে ট্রেনে এক তরুণ কাটা পড়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাবাংলা