রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৪৪ এএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদনগরে বাড়িতে হামলায় ব্যবসায়ী আহত

প্রতিবেদক
যায়যায়দিন
October 28, 2023 1:06 pm

:: কুমিল্লা জেলা প্রতিনিধি ::

মামলা তুলে নিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার হাজী বাড়ি এলাকায় হাসান ফিশারিজের মালিক মহিউদ্দিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ছাত্রলীগ নেতা বাবু ও ফারুকের নেতৃত্বে প্রায় ৮-১০ জন ওই বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ব্যবসায়ী মহিউদ্দিনকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে মারধর করা হয়। হামলাকারীরা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতরভাবে আহত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

প্রতিবেশীরা জানান, বাবু, ফারুকসহ আরও আট থেকে দশ জনের একটি গ্রুপ ওই বাড়িতে হামলা চালায়। এতে মহিউদ্দিন গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।

মুরাদনগর থানার ওসি বলেন, “হামলার খবর আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাবাংলা