শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মাত্র ৩০ সেকেন্ডে করোনা ঠেকানো যাবে যেভাবে

প্রতিবেদক
যায়যায়দিন
June 9, 2020 5:13 pm

আজকালের কন্ঠ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মূলত এ ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি না হওয়ায় কোনভাবেই ঠেকানো যাচ্ছে না করোনাকে।

তবে এবার বড় একটি সুসংবাদ দিল কোরিয়ার গবেষণা। জানালো, মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন। এতে করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি।

তারা জানায়, এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটা কমবে। তবে এর জের বজায় থাকবে মাত্র ২ ঘণ্টা।

কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন জানাচ্ছে, ক্লোহেক্সিডাইন (chlorhexidine mouthwash) মাউথওয়াশ দিয়ে গড়গড়া বা কুলকুচি করলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

ভারতীয় সংস্থা ICPA Health Products Ltd প্রায় ৩৫টি দেশে নিজেদের তৈরি মাল সরবরাহ করে, তারাই উৎপাদন করে ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ।

এই গবেষণায় আরও জানানো হয়েছে, লালার মাধ্যমে জীবাণু ছড়ানো রোধ করে এই মাউথওয়াশ। একবার ব্যবহারের পর ২ থেকে ৪ ঘণ্টা কিছুটা নিশ্চিত থাকা যায়। তাই হাসপাতালে বা সাম্প্রদায়িক সংক্রমণ রুখতে এর কোনও জুড়ি নেই।

গবেষণায় জানানো হয়েছে, SARS-CoV-2-জীবাণুর উপস্থিতি মারাত্মকভাবে পাওয়া গেছে লালায়। তাই অন্যের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ে ব্যাপক হারে। তাই সাম্প্রদায়িক বা হাসপাতালে যাতে এই জীবাণু না ছড়ায় তার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই কারণে মাস্ক ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তবে এই তরল পদার্থ দিয়ে মুখে কুলকুচি করলে করোনা ছড়ানোর ভয় সাময়িকভাবে অনেকটা কমবে বলে মত গবেষকদের।

গবেষণায় আরও জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসকরা তাদের রোগীদের ক্লোহেক্সিডাইন (chlorhexidine) মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার জন্য বলতে পারেন। চিকিৎসককে দেখাতে তাদের ক্লিনিকে গেলে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে রোগী দেখা সম্ভব নয়।

বিশেষ করে দাঁত, ত্বক বা চোখের চিকিৎসা করতে হলে রোগীর কাছাকাছি আসতেই হবে চিকিৎসককে। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি কম রাখতে, চিকিৎসকদের ১৫ থেকে ৩০ মিনিট অন্তর এই মাউথওয়াশ ব্যবহার করার কথা বলা হয়েছে।

এছাড়াও, রেড জোন থেকে বা কন্টেইনমেন্ট জোন থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ প্রতি ২ ঘণ্টা অন্তর ব্যবহার করতেই পারেন। নিজের সুরক্ষার জন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ, বলছেন গবেষকরা।

আজকালের কন্ঠ /এম /কে

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

দিনভর মধুখালী, আলফাডাঙ্গায় দাপুটে প্রচারণায় ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন

পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার, হোটেল-মোটেলে ৬০ শতাংশ কক্ষে বুকিং

মামলা করেছেন সাঈদীর সেই চিকিৎসক

নতুন সরকার শুরুই করল বৈষম্য দিয়ে : জ্যোতি

সিলেটের সীমান্ত পথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি

বরিশালবাসীর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন সাদিক আব্দুল্লাহ

গাঁজাসহ দুই মাদককারবারি আটক

সম্পর্ক নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিশা

সাতক্ষীরায় মুজিববর্ষের ৪র্থ ধাপে গৃহ পাচ্ছেন ৬০৫টি ভূমিহীণ ও গৃহহীন পরিবার

আইন শৃঙ্খলা রক্ষা ও সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নড়াইল পুলিশ জনগণের পাশে থাকবে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন