শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৪৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারি থেকে দিন-রাত চলবে মেট্রোরেল

প্রতিবেদক
যায়যায়দিন
November 16, 2023 5:43 pm

২০২৪ সালের জানুয়ারিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর সব স্টেশন চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর আগারগাঁও থেকে উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

এম এ এন ছিদ্দিক বলেন, মতিঝিল থেকে উত্তরা রুটে এখনো ৪টি স্টেশনের কাজ চলছে। এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে আমরা আরও একটি স্টেশন চালু করতে পারবো। জানুয়ারির মধ্যে সব স্টেশন চালু করা হবে। জানুয়ারির মধ্যে মতিঝিল-উত্তরা রুটে পুরোদমে মেট্রোরেল চলাচল করবে।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ দেরিতে শুরু করায় কাজ শেষ হতে সময় লাগছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারিতে মতিঝিল থেকে উত্তরা রুটের মেট্রোরেল চলাচল ওয়ান টাইম সিস্টেমের আওতায় আনা হবে। এখন সকাল সাড়ে ৮টা থেকে আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল করছে। মতিঝিল-উত্তরা রুটও একই ব্যবস্থার আওতায় আসবে। এরপর ধীরে ধীরে সময় বাড়বে।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে প্রতিবাদ-বিক্ষোভ

বরিশাল-০৬ বাকেরগঞ্জ উপজেলার সেবক হতে চান : মনজুরুল হক মঞ্জু

রোজা ও গরমে শরীর ঠান্ডা রাখতে যে ৫ সবজি খাবেন

ঢাবি থেকে মাস্টার্স শেষ করতে পারলে মনটা ভরত : প্রধানমন্ত্রী

অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের জেল, কোটি টাকা জরিমানা

খাওয়ার পর যে পাঁচ ভুল করবেন না

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

সিলেটে আলোচিত ফেরিওয়ালা হত্যা মামলার রায়ে এক জনের যাবজ্জীবন

ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল: জামায়াত আমির