শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:২১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সিগমা এলিভেটর ও সাউথ ইষ্ট ব্যাংকের সঙ্গে এলসি চুক্তি সম্পন্ন

প্রতিবেদক
যায়যায়দিন
January 26, 2024 2:11 am
সিগমা এলিভেটর ও সাউথ ইষ্ট ব্যাংকের সঙ্গে এলসি চুক্তি সম্পন্ন

সিগমা এলিভেটর লিমিটেড এবং সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড (বনশ্রী শাখা) এর মধ্যে নতুন এলসি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয়।

রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাউথ ইষ্ট ব্যাংকের বনশ্রী শাখায় এই চুক্তি সভা অনুষ্ঠিত হয়। এলসি চুক্তির আওতায় সিগমা এলিভেটর লিমিটেড সাউথ ইষ্ট ব্যাংকের সাথে সংযুক্ত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সিগমা এলিভেটর বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশের কণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ আমিনুল ইসলাম এবং সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ব্রাঞ্চ মোঃ সাইফুল ইসলাম। এলসি চুক্তির পাশাপাশি মোঃ সাইফুল ইসলাম সিগমা এলিভেটর লিমিটেড এর কাছ থেকে তার বাসার জন্য একটি লিফট ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, ব্যাংকের মতো একটি স্পর্শকাতর জায়গায় শতোভাগ সততা ও নিষ্ঠার মাধ্যমে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন মোঃ সাইফুল ইসলাম যা অনেক ব্যাংকারদের কাছেই অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে আছে। একজন সুবক্তা ও সৃজনশীলতার মাধ্যমে সবার কাছেই বিশেষ করে গ্রাহকদের কাছে তিনি অনেক গ্রহণযোগ্যতা পেয়েছেন। তাঁর বড়ো গুণ হলো সহজ সরল সৎপথে চলা এবং পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সবাইকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা।

তার আত্মীয়-স্বজন, সহকর্মীরা থেকে শুরু করে সকল গ্রাহকরা তাকে একজন খুব ভালো সংগঠক ও সমাজকর্মী, কর্মবীর অমায়িক, অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান একজন ব্যাংক কর্মকর্তা হিসেবেই জানে।

সর্বশেষ - সারাবাংলা