শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৫২ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

প্রতিবেদক
যায়যায়দিন
April 8, 2024 10:00 pm

এ বছর আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা মাফিক আগেই জানিয়েছিল সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৯ এপ্রিল। বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অবশেষে সেই ধারণাই সত্যি হলো। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার ৩০ রোজা পালন শেষে পরের দিন বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে দেশটিতে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার ঈদুল ফিতর হবে।’

আজ সোমবার সৌদিতে চাঁদ দেখা না যাওয়ার অর্থ, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।

সর্বশেষ - সারাবাংলা