শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৪৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কেরানীগঞ্জে সাংবাদিকদের আয়োজনে সহস্রধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ

প্রতিবেদক
যায়যায়দিন
May 2, 2024 12:56 am

দেশে তীব্র তাপদাহে মানুষ যখন হাসফাস অবস্থা, ঠিক সে সময়ে তৃষ্ণার্ত মানুয়ের পাশে এসে দাড়িয়ে সহস্রধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন কেরাণীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার (২ মে) সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার গোলচত্বরে শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সম্মানিত সভাপতি শেখ মজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল গনি, সুলতান মাহমুদ, হাজী মোস্তফা কামাল, শেখ শামীম, ইমরান হোসেন ইমু, সাংবাদিক অধিকার পরিষদের সহ- সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাই টিভির কেরাণীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট, আল-আমিন, বনি আমিন, এমেলী, রিফাত, সাগর, প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ প্রশাসন ইন্সপেক্টর মো. জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রমুখ।

সর্বশেষ - সারাবাংলা