শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:২১ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কেন বিবাহিত পুরুষরা অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন, জড়ান পরকীয়ায়?

প্রতিবেদক
যায়যায়দিন
July 6, 2024 2:46 pm

অনেক পুরুষ আছেন, যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মজে যান নতুন নারীতে। বিবাহিত হোন বা অবিবাহিত, এমনিতেই পুরুষদের মধ্যে অন্য নারীতে আসক্ত হওয়ার একটা প্রবণতা আছে।

অনেকেই গোপনে অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন। একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান, তাহলে বুঝতে হবে, তিনি তার বিবাহিত জীবনে সুখী নন। তাছাড়া, সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন।

কেন পুরুষের চোখে অন্যের স্ত্রী এত আকর্ষণীয় হয়, জানেন?

১. একঘেয়ে সম্পর্কের এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশিদিন আঁকড়ে ধরে রাখতে পারেন না।

২. স্ত্রীর থেকে অনেক ধরনের প্রত্যাশা থাকে স্বামীর। হয়তো স্ত্রী সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। আর সেই অপূর্ণ প্রত্যাশাই পুরুষদের অন্য নারীর কাছে নিয়ে যায়।

৩. সব চেয়ে বড় কথা, একঘেয়েমির কারণে সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে।

৪. পুরুষ তার চোখ দিয়ে যে নারীটিকে রোজ দেখে তার মধ্যে বিশেষত্ব থাকলেও একঘেয়েমির কারণেই স্ত্রীকে হয়তো আর তত সুন্দর মনে হয় না, তখন অপেক্ষাকৃত বেশি সুন্দরীর দিকে মন চলে যায়।

৫. একটা বিষয় খুব জরুরি, যেটা স্বামীদের অন্য নারীর প্রতি ঢলে পড়ার পেছনে অন্যতম বড় কারণ। পরকীয়ার সম্পর্কে দায়িত্ব নেই, বা তা খুবই কম। ফলে অনেক সম্পর্ক অনেক নির্ভার হয়।

৬. অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন এবং অন্য স্ত্রীকেই সেই প্রতিযোগিতায় জিতিয়ে রাখেন। তার সব সময়ই মনে হয়, ওই নারীটিকে যে পেয়েছে, সে সত্যিই ভাগ্যবান। আর সে দুর্ভাগা।

৭. আর থাকে যৌনতার প্রশ্ন। সংশ্লিষ্ট পুরুষটির যৌন চাহিদা যদি মাত্রাছাড়া হয়, তবে অনেক সময়েই উল্টো দিকের নারীটি সেই তালে তাল মেলাতে পারে না। তাছাড়া, কোনো কোনো ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট নারীটির যৌন সক্ষমতাও গড়পড়তা হিসেবে কম থাকে। তখন বিরক্ত হয় পুরুষ। সে তখন মনে-মনে অন্য নারীকে কামনা করে।

মোট কথা হলো- স্বামী-স্ত্রী জীবনভর একই ছাদের নিচে থাকতে থাকতে মনে মনে যেন হাঁপিয়ে ওঠেন। সংসারের গণ্ডিতে বন্দি এই জীবনে তারা একটুখানি বৈচিত্র্যেও ছোঁয়া আনতে চান। আর সেই বৈচিত্র্যের স্বাদ পেতে অনেক পুরুষই অন্য নারীতে আকৃষ্ট হন এবং অনেক সময়ে সম্পর্কেও জড়িয়ে পড়েন। নারীরাও তো হন। তবে, এক্ষেত্রে পুরুষের সংখ্যা একটু বেশি।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে ছাড়াই কাল শুরু সংসদ অধিবেশন

জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা

পটুয়াখালীর গলাচিপায় পপি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী

আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই : তথ্যমন্ত্রী

আইন শৃঙ্খলা রক্ষা ও সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নড়াইল পুলিশ জনগণের পাশে থাকবে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন

সরকারের কাছে আরও ২৫ হাজার কোটি টাকা চাইবে কেন্দ্রীয় ব্যাংক

সংসারের সুখের জন্য স্ত্রী যা করতে পারেন

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক

চেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!