শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রতিবেদক
যায়যায়দিন
August 11, 2024 8:02 pm

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা।

শুক্রবার (০৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

এবার ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে গাউসুল আলম শাওন

প্রধানমন্ত্রীর জনসভা: নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহীর মাদ্রাসা মাঠ

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যর সাথে সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের

এক যুগে প্রায় ১০ লাখ নারীকর্মী বিদেশে কাজের সুযোগ পেয়েছে

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ফলে পোশাক রপ্তানি বেড়েছে: এশিয়ার বাজারে

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির