শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
যায়যায়দিন
September 22, 2024 8:05 pm

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সদরের চৌফলদন্ডি মাঝেরপাড়া এলাকায় লেফট্যানেন্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবির যৌথ নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডি এলাকায় জিয়া নামক এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর বস্তাবন্দি একটি এক নলা লম্বা বন্দুক, তিনটি এলজি, সাতটি কার্তুজ, সাতটি চাপাতি, ৫০ গ্রাম গাজা এবং গুরুত্বপূর্ণ দলিল দস্তাদি জব্দ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ - সারাবাংলা