শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

প্রতিবেদক
যায়যায়দিন
July 16, 2025 7:56 pm

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইক‌মিশন এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।

প্রসঙ্গত, মাল্টিপল এন্ট্রি ভিসা হ‌লো- একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা।

সর্বশেষ - সারাবাংলা