শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৫ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

চাকরি দিচ্ছে ব্র্যাক, আছে বিমাসহ প্রভিডেন্ট ফান্ড

প্রতিবেদক
যায়যায়দিন
September 17, 2025 10:44 pm

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ডেপুটি চিফ আর্কিটেক্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও উৎসব বোনাস,প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, ছুটি ২ দিন
এরিয়া ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্যে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্থাপত্য নকশা এবং প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস,প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৫

সর্বশেষ - সারাবাংলা