শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:৪৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা

প্রতিবেদক
যায়যায়দিন
February 20, 2026 8:20 pm

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন। এ সময় ডা. শফিকুর রহমান ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

সর্বশেষ - সারাবাংলা