শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৭ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

অ্যানথ্রোপিকে যে কারণে কাজ করতে সমস্যা

প্রতিবেদক
যায়যায়দিন
June 19, 2026 2:00 pm

নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রশাসনের দেওয়া বিশেষ এক নির্দেশনা। অ্যানথ্রোপিক এ প্রসঙ্গে বলেছে, মার্কিন সরকারের নির্দেশ মেনে তাদের সর্বাধুনিক দুটি এআই মডেল– ফ্যাবল ও মিথসের পঞ্চম সংস্করণে অ্যাকসেস আপাতত বন্ধই রাখা হয়েছে।

সংস্থাটি দাবি করছে, মার্কিন প্রশাসন বিদেশি নাগরিকদের জন্য এ দুটি মডেল ব্যবহারের ওপর স্থগিতাদেশ দিয়েছে। জাতীয় নিরাপত্তায় উদ্বেগের কথা বলা হলেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়টি খোলাসা করা হয়নি।

জানা গেছে, সরকারের শঙ্কা ছিল এসব মডেল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে, অর্থাৎ জেলব্রেক করে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করার কাজে এর অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, নিয়ম মেনে চলার প্রতিশ্রুতির কারণে তাদের ফ্যাবল ও মিথসের পঞ্চম সংস্করণ সবার জন্যই সাময়িক বন্ধ করতে হয়েছে। তবে সংস্থার অন্য সব এআই মডেলের ওপর এই নির্দেশের কোনো চাপ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, সৃষ্ট ঘটনার গভীরতা অনেক। কারণ, এতদিন মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ মূলত এআই চিপ ও হার্ডওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার সরাসরি মানোন্নত এআই মডেলের ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ দেওয়া হয়েছে। ফলে এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সরকার কঠোর হচ্ছে।

অনেকের ধারণা, বিধিনিষেধের বিষয়টি কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়ে থাকতে পারে। সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলমান। বিভ্রান্তি কেটে গেলে ভবিষ্যতে আবার এসব মডেলে প্রবেশাধিকার দেওয়া হবে।

সারাবিশ্বে কৃত্রিম মেধার প্রতিযোগিতা ক্রমে বাড়ছে। ঠিক এমন সময়ে উদ্ভাবন, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ন্ত্রণ টানার মধ্যে ভারসাম্য কীভাবে স্থিতিশীল হবে– এমন প্রশ্নই নতুন করে সামনে আনছে এসব ঘটনা।

সর্বশেষ - সারাবাংলা