শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
যায়যায়দিন
September 29, 2026 3:11 pm

কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজিব তাদের বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানালে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন তিনি। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম একই বছরের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান,”মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।”

সর্বশেষ - সারাবাংলা