শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ সার্ভার ডাউন হোয়াটসঅ্যাপের

প্রতিবেদক
যায়যায়দিন
October 25, 2022 2:43 pm

অনলাইন ডেস্ক : হঠাৎই সার্ভার ডাউন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের। মঙ্গলবার দুপুর ১টা থেকে এর সার্ভারে একাধিকবার চেষ্টা করেও কেউ ঢুকতে পারছেন না। তবে ঠিক কী কারণে এমন ঘটেছে, সে ব্যাপারে হোয়াসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

শুধু বাংলাদেশেই নয়, ভারত, ইতালি, তুরস্ক থেকেও এর সার্ভারে অনেকেই ঢুকতে পারছিলেন না অভিযোগ করেন। অধিকাংশ ক্ষেত্রেই মেসেজ যাচ্ছিল না বলে জানানো হয়। অনেকে আবার সার্ভার ডিসকানেকশন এবং অ্যাপে সমস্যার রিপোর্ট করতে পারছেন না বলেও জানান।

সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

মেটার এক মুখপাত্র বলেন, আমরা এ ব্যাপারে অবগত যে কেউ কেউ মেসেজ পাঠাতে পারছেন না। যত দ্রুত সম্ভব আমরা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি।

সম্প্রতি জানা গেছে, ২৪ অক্টোবর থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে থাকবে সেখানেই কাজ করবে বিশ্বের এই জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনের জন্যেও জারি হয়েছে নতুন নিয়ম। যেসব আইফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা আই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন না। তবে সফটওয়্যার আপডেট করে নিলে সমাধান হবে সমস্যার।

আজকালের কন্ঠ /এমআরকে

সর্বশেষ - সারাবাংলা

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন

নড়াইল জেলা পুলিশের তৎপরতায় বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

দিনভর মধুখালী, আলফাডাঙ্গায় দাপুটে প্রচারণায় ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থী আরিফুর রহমান দোলন

প্রতি বছরেই ভাঙে, দেখার নেই কেউ

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, নেবে ২৪২ জন

ফারুকের আসনে উপনির্বাচনে করতে চান হিরো আলম

গৌরনদীতে উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে নিতে চাই

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল জনসভা