শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৬:৫৯ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে নিতে চাই

প্রতিবেদক
যায়যায়দিন
January 16, 2024 6:17 pm

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, পাট শিল্পের বর্তমান সংকট নিয়ে ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে স্বগৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়ার দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালী ঐতিহ্য।

মন্ত্রী বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধুমাত্র গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকার পাটকে আবার তার ঐতিহ্যের স্থানে ফিরিয়ে আনতে চায়। এজন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করবেন, এরই মধ্যে মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী পাট শিল্পের বিষয়টি এনেছেন।

সর্বশেষ - সারাবাংলা