শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৮:১৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা

প্রতিবেদক
যায়যায়দিন
October 30, 2025 6:16 pm

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘২৭০ দিন আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, তা হতাশাজনক।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাস করা যায়—এটা আমাদের দুরূহ একটা চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে।’

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি মনে করে সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, সেটা গ্রহণযোগ্য হবে না।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা বুঝতে পারছি না যে এত দিন ধরে আলোচনা করে ঐকমত্য কেন আসে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। তাদের আলোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তারা এখন যে অনৈক্য দেখাচ্ছেন, এটা তাদের বিবেচনা করা উচিত। আমরা কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন।

সর্বশেষ - সারাবাংলা