শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ১১:০৮ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ঝালকাঠির শেখেরহাটে সিঁধকেটে ঘরে প্রবেশ করে এক নারীকে কুপি হত্যা

প্রতিবেদক
যায়যায়দিন
October 22, 2023 2:46 pm

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে হোসনে আরা নুরী নামে ষাটোর্ধ্ব এক নারীকে কুপি হত্যা করা হয়েছে।

গত বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হোসনে আরা নুরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে হোসনে আরা নুরী নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশিরা সকালে হোসনে আরার ঘরে তার রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। নুরী তাদের বসতবাড়িতে একাই বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাবাংলা